Tuesday, June 20, 2017

প্রতীক্ষায়।।

দুজন মানুষ সংসার করে। যত্নে। ভালোবাসায়। সহ মর্যাদায়। সুজন মানুষ। কত সাধ- আহ্লাদ তুলে রাখে। আগামীর অপেক্ষায়। কত কথা না বলা থেকে যায়। দ্বিধায়। ভাবে। একদিন সুযোগ হবে নিশ্চয়। কত অভিমান, স্বাভিমান হয়ে যায়। মিথ্যে ফানুস উড়ে যায়। সুখের আশায়। বিলাসী কল্পনায়। এ বাসা। ও বাসায় ।।

প্রতীক্ষায়।।
একদিন কুয়াশায় ঢেকে যাবে কথা
আসমানী রং হবে ক্ষেতের ফসল
আঙ্গুলে আঙ্গুল স্পর্শে, মিতা
হেঁটে যাব টলমল
তখনও কি এত অভিমান
এত স্বাভিমান অন্তরে
তখনও কি তুমি নাবিকের মতো
সাবলীল অচেনা বন্দরে

যে গাংচিল দেখিনি কোনো দিন
যে মেলা খোয়াইয়ে হারায়
সেদিন হয়তো বা, মিতা
দেখে নেব অশনি শংকোয়
আজ চলো, হাঁটি, মিছিলের ভিড়ে
এ নীড়, ও নীড়, মিতা, অন্য কোনো নীড়ে ।।

জাপানী আহার।।

This is dedicated to her
The Japanese cuisine connoisseur

Missing Mousumi.

জাপানী আহার।।

জাপানি খাবারে এখনো রপ্ত নয় রসনা
তবু পরিবেশ আর পরিবেশনে মোহনীয়
সাবলীল নই, দু-কাঠি ব্যবহারে ইস্তক
তবু চিংড়িটা রক্তে আছে, তাই সহজীয়

সুশিতে খুশী নয় মন, উদরেও প্রতিবাদ
লাল নীল কত নাম না জানা তরল
মিসো সুপ গলধঃকরন বেশ শোচনীয়
টেম্পুরা জানি ভাজা চিংড়ি সরল

সবুজ-চায়ের বরফ গোলা পাত শেষে
উপরে পুদিনা- তুলসী পাতার বাহার
বেশ মিস্টি হাসে তিন জাপানী বালা
সাকীর চুমুকে শেষ হোলো সান্ধাহার।

কাপাস ।

Below is a poem by an Afghan poetess. Shakila Azizzada. She is the only one who knows what she wanted to convey. For her readers, it is up to interpretation.

For decades this amazingly beautiful country has been torn by terrorists and fanatics and by Communists.

Recently, it has had its brush with democratic processes. That comes stealthily. Through long silent negotiations. And electoral processes.

And as the citizen rises to embrace, democracy fails in governance, in protection and in fraternity.

Citizens lose dreams of living in conditions of 'vox populi, vox dei'. Yet more the democracy drifts away, more is the longing for the illusory mode of governance.

A Feather
(Shakila Azizzada)

Just as my dream
hears the sound of your steps,
that's when you enter
quietly, quietly on tiptoe.
You crawl under the sheet
like a kitten, your eyes
drinking me in.
Asleep or awake,
you lap the silk of my dreams.
In the moment it takes
to put your arms round my neck,
you're fast asleep on the pillow.
And I, half-asleep, half-awake,
just when I am drained of dreams,
am filled with you and replenished.

কাপাস ।।

নিশুতি রাত। বহু দূরে কোনো মাতালের হাঁকডাক।
আধো ঘুমে শুনি। তোমার পায়ের ধীর শব্দ। যদিও
কার্পেট পাতা, তথাপি পা টিপে হাঁটো।

এইতো চাদর সরালে। শরীর ধীরে ধীরে এলাও
বিছানায়। কি অদ্ভুত দেখো আমায়। চোখ বোজা।
তোমার দৃষ্টি ছুঁয়ে যায় আমার স্বপ্ন অবয়ব।

মুহূর্তে আমি তোমায় আলিঙ্গন করি। তুমি গাঢ
নিদ্রায়। নরম তাকিয়ায়। আর আমি? আধো
জাগা- আধো ঘুমে।

স্বপ্ন ভেঙে যায়। মনন তোমাতে মেলায়।।

পাখী- মন

A bell boy.
As we rode in a boring elevator. I asked him. 'What is your name?'
As if with a stroke, he spread his arms, wide and far and replied ' Eagle '.
Outside the elevator, as I asked 'Picture?'
He stopped. And looked at the ceiling.

মেহনতী ডানায় ভর করে উড়ে যাও বালক
ভেঙে ফেলো এ' কংক্রিট দেয়াল
এখনো পিঞ্জরে ছটফট করো, অবুঝ বালক
এ' শিকল জেনো, মনের খেয়াল

বাইরে উন্মুক্ত আকাশ
তোমার পেশীতে দানবীয় শক্তি
তুমি স্বপ্ন দেখো আজও স্বাধীনতা
কাটুক, ছিঁড়ুক, হোক না রক্তারক্তি

তারপর খোলা আকাশ, ভাসমান মেঘ
তুমি উড়ে যাবে, নীচে সবুজ ঘন বন
তোমার ডানায় লেখা হবে রূপকথা
সাহসী হবে আরও কত পাখী- মন ।।


তুমি, প্রিয়দর্শিনী।।

ইরাক। যুদ্ধ। ধ্বংস। ক্ষয়। তারই মাঝে। কোনো অসুখী মন। কবিতা। প্রশ্ন ওঠে। এই কি সময়? বারুদের গন্ধ কি আতরে
মেটায়? কি জানি? কবি কি জানে? জানি না। এ টুকু জানি। ইরাকে। আজও প্রেমের কবিতা লেখা হয়। প্রেম মানে ভালোবাসা। ভালোবাসা মানে আশা আছে নিশ্চয়।।

তুমি, প্রিয়দর্শিনী।।

তরঙ্গের ঢালে মিশে যাও সুন্দর
জোনাকির মত জ্বলজ্বল চোখ
অবয়ব আঁধার ধোঁয়াশা ঘেরা
তুমি ক্ষণিকের, তবু অবিনশ্বর

হাওয়ায় আতরের মিঠে খুশবু
ময়ূরীর মত গ্রীবা, হেঁটে যাও
স্বপ্নের কোনো পরী উদাসিনী
তুমি মেধাবী তবু চঞ্চল নও

অক্ষরে অক্ষরে ঝরে প্রেম
গান ভেসে আসে শাঁওনে
মুখোশ আড়ালে যে তুমি
বেঁচে আছি তার ভরসায়।।

The Mistress

Ali Adhab

A fine beauty blended the waves of sea
Sparkling eyes, like stars of christmas tree
Mystery throngs the atmosphere of her existence
Her scent fills the wind, recognizable from distance
She walks like a peacock, speaks like a dove
Like a heavenly angel, sent from above
Modest and humble, selective, with thoughts
She writes of love and beauty with countless dots
Melancholy, but joy behind the showing smile
Determined to win the race of thousand and one mile
Is it mystery? Or craving love is what she need
Unless she speaks, it will be a secret indeed

Here and there

ভিতরে বাহিরে
মন্দাক্রান্তা সেন।।

Here and there

This fragrance, your body
Is it from the rose garden
From where you come with a tempest
- Come, the doors, let us shut

Rain in and outdoors
Yet I have in earnest
Gathered all the wood from deep forest
- Moment for a warm embrace

The night shall sparkle
As our eyes intertwine
Oh the flame engulfing
- Let us burn in deep desire's tempest

If I burn to my last ash
In this ruthless downpour
I shall drift far to the field
- A seed here and there for eternal rest

For me, Lonely

যখন, কেবলমাত্র তুমি।

মন্দাক্রান্তা সেন।।

For me, Lonely

I can look in a stranger's eye
And say
Whether we shall fall in love
Ever

At strange places, in parties
In a crowd,
I see a pair, and know here is
Nemesis

In sweltering heat, heavy sweat
Drenched
A body shall rise unchallenged
Piercing

I can say all this, unfaltering again
To you
Waiting on my staircase bend
Alone

For me
Lonely.