Wednesday, March 29, 2017
অপেক্ষা।।
প্রিয় মাতৃভূমি। এক সন্ধিক্ষনে। নতুন ফরমানে। অধর্মী ( বিধর্মী নয় ) মন । কিঞ্চিৎ আলোড়ন। আবার অনুসন্ধিষ্ঞু মন। বলে ' হোক। নতুনের আছে প্রয়োজন।'
কবির লেখনী। ক্ষুরধার। আনন্দবাজার। মানুষ দ্বিধান্বিত। এ কি ধর্মে আঘাত? নাকি এ সময়োচিত?
এ বড় অন্য সময়। শব্দচয়ণে মন দিলে ভালো হয়। বিভাজন নয়। আমার স্বদেশ হোক। বহু র আশ্রয়।
অপেক্ষা।।
অসংলগ্ন কথা নয়
প্রিয়তোষ, এই তো সময়
সঠিক শব্দ বাক্য ব্যবহারে,
বলে দিতে হবে সমাজ সংসারে
যা কিছু বলার। নতুবা চুপ করে শোনো।
যুযুধান সেনা, ধীর গতি, গোবলয়ে আসন্ন।
প্রিয়তোষ, বড় কঠিন দিন, এ সময় বদলের।
নতুনের আহ্বান,হয়তো বা, অতুষ্টি নতুনের
ধৈর্য ধরো, নয় বলো, নয় দেখো কি হয়
হয়তো বা বাঁকের আড়ালে বিস্ময়।
আকাশে হঠাৎ দেখে বোঝা দায়
এ লাল, সূর্যের উদয় না বিদায় !
Tuesday, March 28, 2017
খনিজ।।
সেই এক সময়। শহর জুড়ে অস্থিরতা। যুদ্ধ কিছুতে নয়। আমার মনন। আমার হৃদয়। শান্তিতে প্রত্যয়।
এখন। রাজপথে হাঁটি না। তবু সমস্ত সত্ত্বা জুড়ে শান্তির পরোয়ানা।
একটা ভাল লেখা পড়লাম। The Dug-out ( Siegfried Sassoon ). German যুদ্ধ বিরোধী লেখা ।
আমার লেখা টা প্রচেষ্টা মাত্র। ছন্দ ভেঙেও লিখলাম। কিন্তু এটাই বেশী ভালো লাগল।
xxxxxxxxxxxxxxxxxxxx
খনিজ।
তুমি ঘুমিয়ে আছো বন্ধু, তোমার অঙ্গ অবিনস্ত্য
আমিও ঝুঁকে তোমার শরীরে, কিঞ্চিৎ বুঝি ত্রস্ত
তোমার ক্লান্ত রেখা
হৃদয় ভেঙে দেখা
আঁধার কালো
বিজন আলো
স্বর্ণালী মোম শিখা
আমার ঝাঁকুনি তোমার শরীরে,
তুমি প্রত্যুত্তরে
বিস্ময়ে হতবাক ।
আমিতো বলেছি
আমার কথা
'হিংসা নিপাত যাক'।
এমন ঘুমালে, বড় ধাঁধাঁ লাগে
যদি এ শরীর কোনোদিন জাগে
হাত পেতে চায় অন্ন বা ঘৃত
ঘুমালে বন্ধু
ঘুমালে কেমন
আধেক লীন, মৃত .......
xxxxxxxxxxxxxxxxx
The Dug-Out
by Siegfried Sassoon
Why do you lie with your legs ungainly huddled,
And one arm bent across your sullen, cold,
Exhausted face? It hurts my heart to watch you,
Deep-shadowed from the candle's guttering gold;
And you wonder why I shake you by the shoulder;
Drowsy, you mumble and sigh and turn your head...
You are too young to fall asleep for ever;
And when you sleep you remind me of the dead.
এখন। রাজপথে হাঁটি না। তবু সমস্ত সত্ত্বা জুড়ে শান্তির পরোয়ানা।
একটা ভাল লেখা পড়লাম। The Dug-out ( Siegfried Sassoon ). German যুদ্ধ বিরোধী লেখা ।
আমার লেখা টা প্রচেষ্টা মাত্র। ছন্দ ভেঙেও লিখলাম। কিন্তু এটাই বেশী ভালো লাগল।
xxxxxxxxxxxxxxxxxxxx
খনিজ।
তুমি ঘুমিয়ে আছো বন্ধু, তোমার অঙ্গ অবিনস্ত্য
আমিও ঝুঁকে তোমার শরীরে, কিঞ্চিৎ বুঝি ত্রস্ত
তোমার ক্লান্ত রেখা
হৃদয় ভেঙে দেখা
আঁধার কালো
বিজন আলো
স্বর্ণালী মোম শিখা
আমার ঝাঁকুনি তোমার শরীরে,
তুমি প্রত্যুত্তরে
বিস্ময়ে হতবাক ।
আমিতো বলেছি
আমার কথা
'হিংসা নিপাত যাক'।
এমন ঘুমালে, বড় ধাঁধাঁ লাগে
যদি এ শরীর কোনোদিন জাগে
হাত পেতে চায় অন্ন বা ঘৃত
ঘুমালে বন্ধু
ঘুমালে কেমন
আধেক লীন, মৃত .......
xxxxxxxxxxxxxxxxx
The Dug-Out
by Siegfried Sassoon
Why do you lie with your legs ungainly huddled,
And one arm bent across your sullen, cold,
Exhausted face? It hurts my heart to watch you,
Deep-shadowed from the candle's guttering gold;
And you wonder why I shake you by the shoulder;
Drowsy, you mumble and sigh and turn your head...
You are too young to fall asleep for ever;
And when you sleep you remind me of the dead.
Monday, December 19, 2016
সপষ্ট করে মধ্য রাতে
বলেন কেষ্ট বাবু
"ভেবে ভেবে ক্লান্ত হলাম
ভেবে হলাম কাবু
বলেন কেষ্ট বাবু
"ভেবে ভেবে ক্লান্ত হলাম
ভেবে হলাম কাবু
ভাবতে ভাবতে ভেবলে গেছি
ভাবছি তবু আরো
ভাবছি কেন ভাবছি সেটাই
তুমিও ভাবতে পারো
ভাবার যত ভাবনা ছিলভাবছি তবু আরো
ভাবছি কেন ভাবছি সেটাই
তুমিও ভাবতে পারো
ভাবছি ফুরিয়ে এল
অমনি কোথার থেকে আরো
ভাবনা উড়ে এল
হাল ছেড়েছি মাল ধরেছি
ভাবনা তবু সাথী
বনগা থেকে ঘুরে এলাম
ভাবছি যাব কঁথি
ভাবনা তবু সাথী
বনগা থেকে ঘুরে এলাম
ভাবছি যাব কঁথি
তাতেও যদি ভাবনা না যায়
ভাঙ্গব মনের শিক
ভাবের ঘরে করব চুরি
ভাবতে ভাবতে ঠিক " ।।
ভাঙ্গব মনের শিক
ভাবের ঘরে করব চুরি
ভাবতে ভাবতে ঠিক " ।।
Saturday, May 9, 2015
প্রথম প্রেমের সেদিন
প্রথম প্রেমে পড়ার মজাই আলাদা ।। কতক্ষনে সব্বাই জানতে পারলো , না জেনে থাকলে, জানাই কি ভাবে, তার পরিকল্পনা ।। প্রচার বিহীন প্রেম এ আর রইল কি ?
আমাদের সময় ফেসবুক ছিল না ।। কলেজ ক্য়ান্টিন ছিল জমজমাটি ।। চারমিনার আর লাল চা ছিল অপরিহার্য সঙ্গী ।। এরই ভরসায় নেমে পড়তাম ময়দানে ।।
প্রেম মানে দুমদাম
প্রেম মানে লজ্জা
প্রেম মানে খুলে গেল
যৌবন দরজা
প্রেম মানে সকলকে
আগেভাগে বলা চাই
প্রেম মানে আ্য়কাডেমি
নাটক টা ইস্য়ু নয়
প্রেম মানে "অবনী" টা
মুখস্থ হয়েছে
প্রেম মানে "উটপাখি"
ঝোলা ব্য়াগে রয়েছে
প্রেম মানে অভিনয়
প্রেম মানে চর্চা
প্রেম মানে ইতিউতি
বেহিসেবি খরচা
প্রেম মানে ঢং করে
অভিমান কান্না
এক ফোঁটা অশ্রূ
হীরে চুনি পান্না
প্রেম মানে গদগদ
প্রেম মান হাঁকপাক
প্রেম মানে অনুভুতি
স্মৃতি খান বেঁচে থাক ।।।
আবহমান
তোর কাছে খেলনা ছিল
আমার কাছে বাটি
রাম ছিলনা লক্খন ভাই...
সীতার গণ্ডি কাটি
আমার কাছে বাটি
রাম ছিলনা লক্খন ভাই...
সীতার গণ্ডি কাটি
তোর কাছে বই ছিল
আমার কাছে নোট
মাঝ্-পুকুরে ডুব মারলি
আমায় দেখে "ফোট্"
আমার কাছে নোট
মাঝ্-পুকুরে ডুব মারলি
আমায় দেখে "ফোট্"
তোর গলায় রবীন্দ্রনাথ
পরনে নীলাম্বরী
আমি তখন মোহনবাগান
লাল পতাকা ধরি
পরনে নীলাম্বরী
আমি তখন মোহনবাগান
লাল পতাকা ধরি
তোর ছিল ফিয়েট্ গাড়ি
আমার সাইকেল
তুই তখন মোনালিসা
আমি মাইকেল
আমার সাইকেল
তুই তখন মোনালিসা
আমি মাইকেল
তোর সেদিন সাতাশতম
আমি MBA
গলির মোড়ে পত্র দিলাম
"করবি নাকি বিয়ে"
আমি MBA
গলির মোড়ে পত্র দিলাম
"করবি নাকি বিয়ে"
মুখ ফেরালি মুচকি হাসি
নন্দন স্বভূমি
তুইতোকারি বন্ধ হলো
এখন শুধু "তুমি" ।।
নন্দন স্বভূমি
তুইতোকারি বন্ধ হলো
এখন শুধু "তুমি" ।।
Subscribe to:
Posts (Atom)